Blood Pressure Machine
৳ 2000
৳ 1500
প্রোডাক্ট কোড :
Short Description
ব্লাড প্রেসার যন্ত্র ( Sphygmomanometer ) ব্যবহার করে সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপ এবং পালস রেট মাপা হয়, যা উচ্চ বা নিম্ন রক্তচাপ শনাক্ত করতে সাহায্য করে সঠিক মাপের জন্য যন্ত্রটি বাহুতে হার্টের স্তরে বাঁধা, শান্তভাবে বসে থাকা, এবং মাপার আগে কিছু নিয়ম (যেমন - ৩০ মিনিটের মধ্যে চা/কফি/ধূমপান বর্জন) মেনে চলা জরুরি, যা ডিজিটাল বা ম্যানুয়াল যন্ত্রের মাধ্যমে করা যায়।
ডিজিটাল ব্লাড প্রেসার যন্ত্র ব্যবহারের নিয়ম:
প্রস্তুতি: মাপার আগে অন্তত ৫ মিনিট শান্ত হয়ে বসুন, প্রস্রাব করে নিন এবং চা, কফি, বা ধূমপান করবেন না।
গুরুত্ব:
বাড়িতে নিয়মিত রক্তচাপ মাপার ফলে উচ্চ রক্তচাপ (Hypertension) বা নিম্ন রক্তচাপের (Hypotension) মতো সমস্যা দ্রুত ধরা পড়ে।
নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানো যায়।
Home Blood Pressure Monitoring | American Heart Association
Translated — Empty your bladder. Don't take the measurement over clothes. Remove the clothing over the arm that will be used to measure blood pressure. You can use...
সুবিধা:
প্রচলিত যন্ত্র দিয়ে রক্তচাপ মাপার সময় স্টেথোস্কোপ কানে লাগিয়ে খুব মনোযোগ দিয়ে শব্দ শুনতে হয়। কোন দাগে শব্দ বা বিট শুরু হচ্ছে, কোন দাগে শব্দ শেষ হচ্ছে—দুটোই লক্ষ রাখতে হয়। অর্থাৎ এই যন্ত্রে সঠিকভাবে রক্তচাপ নির্ণয় করাটা যিনি রক্তচাপ মাপছেন, তাঁর দক্ষতার ওপর নির্ভর করে। কিন্তু ডিজিটাল যন্ত্র কোনো ব্যক্তিগত দক্ষতার ওপর নির্ভর করে না। এর ব্যবহার খুব সহজ। তা ছাড়া এ যন্ত্রে কোনো ‘বিট’ কানে শোনার প্রয়োজন নেই বলে আশপাশে আওয়াজ থাকলেও রক্তচাপ মাপতে সমস্যায় পড়তে হয় না। ডিজিটাল যন্ত্র থাকলে অন্য কারও সাহায্য ছাড়া রোগী নিজেই নিজের রক্তচাপ মাপতে পারেন।
খেয়াল রাখুন
• রক্তচাপ পরিমাপক যন্ত্রের কাফ বাঁধতে হয় হৃৎপিণ্ড বরাবর উচ্চতায়। বাহু ছাড়াও কবজি কিংবা আঙুলে রক্তচাপ মাপার সুযোগ থাকে। তবে বাহুতে রক্তচাপ মাপাই ভালো। আর কবজি বা আঙুলে রক্তচাপ মাপলেও তা হৃৎপিণ্ডের উচ্চতায় আনতে হবে।
• রক্তচাপ মাপার আগে (৩০ মিনিটের মধ্যে) খাবার, চা-কফি, মদ্যপান করলে বা সিগারেট খেলে রক্তচাপ পরিমাপে তারতম্য আসতে পারে।
• রক্তচাপ মাপার আগে প্রস্রাব করে এলে রক্তচাপ পরিমাপে তারতম্য হওয়ার আশঙ্কা কম।
• রক্তচাপ মাপার আগে মিনিট দশেক চুপচাপ বসে বা শুয়ে থাকা উচিত। এই ১০ মিনিট বসে থাকলে বসা অবস্থাতেই রক্তচাপ মাপুন। আর এই ১০ মিনিট শুয়ে থাকলে সেই অবস্থাতেই রক্তচাপ মাপুন। রক্তচাপ মাপার মুহূর্তে অবস্থান বদলাবেন না।
• বসে থাকলে সামনের টেবিলের ওপর আরাম করে হাত রাখা অবস্থায় রক্তচাপ মাপতে পারেন।
• রক্তচাপ মাপার সময় পা দুটো রাখতে হবে সমান্তরাল।
• কাপড়ের ওপর দিয়ে রক্তচাপ মাপবেন না।
(0) Relative Product